শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সৌদি আরবগামী কর্মীদের দক্ষতার মান যাচাইয়ের জন্য তাকামল (Takamol) বা ‘স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম’ পরিচালিত হয় । এই প্রোগ্রামের মাধ্যমে ক্লিনিং, লোড-আনলোড -সহ বিভিন্ন ট্রেডের কর্মীদের তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়, যা সৌদি আরবে কাজের ভিসা পাওয়ার জন্য বর্তমানে অত্যন্ত জরুরি । মূলত বিদেশের কর্মক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের গ্রহণযোগ্যতা ও দক্ষতা নিশ্চিত করতেই এই বিশেষ প্রশিক্ষণ ও পরীক্ষা ব্যবস্থা কাজ করে ।